
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে যখন বিভিন্ন সাংস্কৃতিক, খেলাধূলা, গান-বাজনা আয়োজনে সবাই ব্যস্ত ঠিক তখনই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে সোনিয়া ফাউন্ডেশন। সোমবার ভোরে টাঙ্গাইলের কেন্দ্রীয় স্মৃতিসৌধে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলার মির্জাপুরে অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন সোনিয়া ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন সোনিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার, সভাপতি শিপলু শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার জানান- সোনিয়া ফাউন্ডেশন সবসময় অসহায় গরীব দুঃখী ও সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিজয় দিবসে এরকম আয়োজন করেছেন তারা। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/একেবি




