
নিজস্ব প্রতিবেদক : বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বিএসএডি) উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ মাঠের আশপাশে প্রায় সাড়ে ৩শ’ চারা গাছ রোপন করা হয়েছে।

গত রবিবার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ খান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী সাদত বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক আব্দুর রহিম, যুবলীগ নেতা রাশেদ খান, রাকিব খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি তানজিম খান প্রান্ত।
বাসাইলসংবাদ/ ২৪ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




