
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজের নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ছাত্তার জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাসাইল কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান খান রোনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদৎ হোসেন, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী হবি প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




