
বাসাইলসংবাদ: শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর)আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। তিনি গত ২১ অক্টোবর বাসাইল-সখীপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
এসময় শেখ মোহাম্মদ হাবীব বলেন, ‘আওয়ামী লীগের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতে হলে ধানের শীষের বিকল্প নাই। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’
বাসাইলসংবাদ/একে




