
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন শাখা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে শামছুল আলম মিঞাকে সভাপতি ও হুমায়ুন কবীর ভ‚ইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর উপজেলার মিরিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়। এরআগে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য শিক্ষক নেতারা হলেন- কার্যকরী সভাপতি পদে রয়েছেন শিউলী জামান, সহ-সভাপতি পদে শিপন মিয়া ও ইসমত সুলতানা, কার্যকরী সাধারণ সম্পাদক পদে এসএম মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে শহীদুর রহমান বেগ ও খালেদা আক্তার, সহ-সম্পাদক পদে আব্দুল আজিজ মিয়া, অর্থ সম্পাদক পদে আশরাফ উজ্জামান, ক্রীড়া সম্পাদক পদে মেরিনা আক্তার, মহিলা সম্পাদক পদে হোসনে আরা আক্তার, সহ-মহিলা সম্পাদক পদে শাহানা শারমিন, কার্যকরী সদস্য পদে কৃষ্ণ চন্দ্র সরকার ও আবুল কালাম আজাদ।
কমিটি ষোঘণার পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মনির খান ইমন বাসাইল সদর ইউনিয়নে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর ও সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ৬০জন শিক্ষক উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৫ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




