
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমাদানের শেষ দিন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান এতথ্যটি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয় (আওয়ামী লীগ), কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), রেজাউল করিম (জাতীয় পার্টি), তৃণমূল বিএনপি সমর্থিক পারুল, বাংলাদেশ বিকল্প ধারা সমর্থিত আবুল কাসেম, জাকের পার্টি সমর্থিত আব্দুল জলিল ও বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মোস্তফা কামাল নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাসাইলসংবাদ, ০১ ডিসেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




