
বাসাইলসংবাদ: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে শেষ মুহুর্তে এসে প্রার্থীতা ঘোষণা করলেন বাসাইল উপজেলা তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুত। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি বাসাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ২৫ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। ১৯৯০ সালের স্বৈরাচার আন্দোলন ও ১৯৯৬ সালে ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে আমার সক্রিয় ভূমিকার জন্য বহুবার কারাবরণ করেছি। যৌবন কালের সুনীল সময়গুলো কেটেছে এই অন্ধকার কারাগারে। হায়নাদের মিথ্যা মামলা মাথায় নিয়ে কতই না ফেরারী জীবন কাটিয়েছি। সেইদিন দেখেছি আমার বৃদ্ধ জননীর হৃদয়ছেড়া কন্দন গুমড়ে গুমড়ে কেঁদেছেন। পরিবারের স্বজনদের আর্তনাত, হাহাকার আমাকে করেছিল মর্মাহত। সেই দিনও আমি বঙ্গবন্ধুর নীতিআদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুতি হয়নি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হানিসাকে অত্যন্ত সততা ও দৃঢ়তার সাথে বলতে চাই আমি অন্যান্য প্রার্থীর চেয়ে যোগ্যতার মাপকাঠিতে কম হই তাহলে আমি মনোনয়ন চাই না। সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দিবে আমি তার হয়েই কাজ করবো। আর যদি আমি যোগ্য হই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে মনোনয়ন অবশ্যই দিবেন এবং নিরাশ করবেন না।
এসময় তার সঙ্গে ছিলেন- উপজেলা ভ্যান-রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক গোলজার মিয়া, শ্রমিক নেতা জয়নাল, গাজী মিয়াসহ তাঁতীলীগের অন্যান্য নেতাকর্মী।
বাসাইলসংবাদ/একে




