
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় ৩ হাজার অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এরআগে গত তিনদিনে ফুলকি, কাঞ্চনপুর ও কাউলজানী ইউনিয়নে প্রায় ৯ হাজার কম্বল বিতরণ করা হয়।
সালাউদ্দিন আলমগীর রাসেল প্রায় ২৫ বছর ধরে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুস্থ, কৃতি শিক্ষার্থী ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান, হুইল চেয়ার এবং শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সালাউদ্দিন আলমগীর রাসেল এবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
বাসাইলসংবাদ, ০৩ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






