
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী অলিদ ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর গফুর মিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী খানশুর, বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর রহমান ভূইয়া জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ১৬ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




