
নিহস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে স্ত্রী স্বপ্না আক্তারকে হ ত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক স্বামী শাহীনুর রহমান (৩৫)। রবিবার (৬ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের জুডিশিয়াল বাসাইল আমলী আদালতের ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা এ জবানবন্দি গ্রহণ করেন। আদালত পরিদর্শক তানভীর আহামেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রবিবার ভোরে শাহীনুর রহমানকে বাসাইল বাজার এলাকা থেকে গ্রেফতার করে বাসাইল থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।
আদালত পরিদর্শক তানভীর আহামেদ বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান অভিযুক্ত শাহীনুর রহমানকে সংশ্লিষ্ট আদালতে হাজির করেন। শাহীনুর আদালতের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
বাসাইল থানার ওসি (তদন্ত ) জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় স্বপ্নার স্বামী শাহীনুরকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, বাসাইল উপজেলার স্থলবল্লা এলাকার শাহীনুর তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিছুদিন যাবৎ বাবার বাড়ির সম্পদ বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য চাপ দিচ্ছিলো। শনিবার (৫ অক্টোবর) ভোরে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় শাহীনুর স্বপ্নাকে বর্শা দিয়ে আঘাত করে হ ত্যা করে। পরে শাহীনুরসহ তার মা-বাবা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই উপজেলার ব্রাহ্মণপাড়িল এলাকার সাবেক মেম্বার নিহত স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় হ ত্যা মামলা দায়ের করেন।




