
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে চেক জালিয়াতির পৃথক চারটি মামলার আসামীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিক্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পূর্বপৌলী এলাকার আয়নাল হকের ছেলে চাঁন মিয়া (৩২) ও কাঞ্চনপুর দক্ষিণপাড়ার দুলাল মিয়ার ছেলে ইমন মিয়া ওরফে রাকিব (২১)।
বাসাইল থানা সূত্রে জানা যায়, চেক জালিয়াতির ৪টি মামলার মধ্যে চাঁন মিয়া ২টিতে সাজাপ্রাপ্ত ও ২টি মামলায় ওয়ারেন্টভূক্ত এবং ইমন জিআর মামলার আসামী।
তারা দীর্ঘদিন পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে চাঁন মিয়াকে উপজেলার বাংড়া এলাকা থেকে এসআই রতন হোসেন এবং ইমনকে বাসাইল বাজার থেকে এএসআই আব্দুস সালাম গ্রেফতার করে।
বাসাইল থানার এসআই রতন হোসেন বলেন, ওসি স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




