
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনিচুর রহমান। তিনি ১৮ এপ্রিল বাসাইল থানায় যোগদান করেন। এ উপলক্ষে তিনি বৃহস্পতিবার ( ১৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় কর্মরত ছিলেন। মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে বাসাইলকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা।’

এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাসাইল প্রেসক্লাবের কার্যকরী সদস্য রাশেদা সুলতানা রুবি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক এমকে ভূইয়া সোহেল, কোষাধ্যক্ষ মো. রুবেল মিয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম বিজয়, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, মিলন ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




