
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আইসড়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী বাদশা মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় শোক প্রস্তাব এনে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয় মার্কেট মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগে সাবেক অধ্যাপক শিক্ষাবিদ শাহজাহান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, টাঙ্গাইল জেলা মাধ্যমিক সমিতির সাধারণ সসম্পাদক মীর মনিরুজ্জামান, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এসএম শহাদত হোসেন, ফুলকি ইউনিয়ন আওয়ামীনলীগের সভাপতি করিম তালুকদার প্রমুখ।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মরণ সভায় বক্তরা চতুর্থ শ্রেনির এ কর্মচারী বাদশা মিয়ার মানবিক সেবাধর্মী ৩০ বছরের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন।পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক সৈয়দ জামান ও সোহেল রানা।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসাইলসংবাদ/ ০৭ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




