
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বিসিকে ৫ দিন ব্যাপি নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকালে বিসিকের জেলা কার্যলয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আমিনুল ইসলাম সভাপত্বিত করেন টাঙ্গাইল বিসিকের সহকারী মহাব্যস্থাপক শাহনাজ বেগম ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিসিকের সহকারী প্রকৌশলী জসিমউদ্দিন, প্রমোশন কর্মকর্তা আছাদুজ্জামান আল ফারুক, সম্প্রসারন কর্মকর্ত তহিদুল হক, সম্প্রসারন কর্মকর্তা জামিল হোমেন, প্রমোশন কর্মকর্তা প্রনব দাস, জরীপ ও তথ্য কর্মকর্তা আসমা আক্তার, সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা এসএস নজরুল ইসলাম প্রমুখ ।
বাসাইলসংবাদ/ ০৭ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




