
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হত-দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও কাঞ্চনপুর কাঁঠালতলী বাজারে এক হাজার ৫০০শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক রুবেল খান মিঠু, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক রাকিব খান শাহীন সহ প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৪ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




