
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে ‘বাতিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২’ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আয়নাপুর এ.এম. মডেল স্কুল কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, ‘এ ধরনেরর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। নিজের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছি।’
পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান জানান, শিক্ষার মানোন্নয়ন, পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে প্রতিবছর আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকি৷
প্রসঙ্গত, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার।’ প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
বাসাইলসংবাদ, ১৪ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




