
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শীতার্তদের মাঝে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ‘ঠিকানা’র কলিয়া কার্যালয়ে ৮০জন নারী-পুরুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রুমেল, সদস্য মল্লিকা পারভিন, রাশেদা আক্তার, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ঠিকানার সদস্যদের সহযোগিতায় এসব শীতবস্ত্র সংগ্রহ করে বিতরণ করা হয়। ২০১৭ সাল থেকে ‘ঠিকানা’ অসহায় ও দুস্থ মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
…বাসাইলসংবাদ/একেবি




