
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন।
বাসাইলসংবাদ/একে




