
নিজস্ব প্রতিবেদক : ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গিকার, ডিজিটাল গ্রন্থাগার’ এই স্লোগানকে সামনে রেখে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে, স্বাস্থ্যবিধি মেনে লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগারে উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে

গত ৫ ফেব্রুয়ারি সকালে বাসাইলের কার্যালয়ে আলোচনা সভা, বই প্রদর্শনী, বই পাঠ ও পাঠকদের উৎসাহিত করতে বই প্রদানসহ নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মনির ইমনসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার ও গ্রন্থাগারের উদ্যোক্তা সজীবুর রহমান খান।
উল্লেখ্য, ‘লার্ন মোর বাংলাদেশ’ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান।
বাসাইলসংবাদ/ ০৮ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




