
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে।

একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৯ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১০ হাজার ৭২৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জনে। সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৫২ শতাংশ।
বাসাইলসংবাদ/ ০৯ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




