
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সবজিভর্তি একটি মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিল। এ সময় ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক চালকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রাক চালকের লাশটি পুলিশের হেফাজতে রয়েছে।’
গোড়াই হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটির হেলপার গুরুতর আহত হয়েছে। সে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
বাসাইলসংবাদ/ ১৭ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




