
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির আগুনে পোড়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুরী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুরী এলাকার একটি ভুট্টাক্ষেতে আগুনে পোড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশ আগুনে পুড়ে ফেলার কারণে পুলিশ এখনও তার পরিচয় সনাক্ত করতে পারেনি।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘লাশটি ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যার পর দৃর্বৃত্তরা লাশটি পুড়িয়ে ফেলেছে। এজন্য তার পরিচয় এখও সনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৪০ বছর। তার পরিচয় সনাক্ত ও অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাসাইলসংবাদ, ০২ ফেব্রুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




