
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের বাসাইলে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দলের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
বাসাইলসংবাদ, ২৯ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






