
নিজস্ব প্রতিবেদক : যু্ব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যোগে বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বাথুলী সাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপজেলা
নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, বাসাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যন মামুনুর রশিদ, হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিকসহ পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার জমাদার। উদ্বোধনী দিনে বাসাইল সদর ইউনিয়ন কাউলজানী ইউনিয়নকে ১-০ গোলে, বাসাইল পৌরসভা ফুলকি ইউনিয়নকে ১-০, কাঞ্চনপুর ইউনিয়ন হাবলা ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে সেমি ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
গতবারের চ্যাম্পিয়ান হওয়ায় এবারে টুর্ণামেন্টে কাশিল ইউনিয়ন সরাসরি সেমি ফাইনালে খেলবে। আজ ১৩ সেপ্টেম্বর বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে সেমি ফাইনালে বাসাইল পৌরসভা কাঞ্চনপুর ইউনিয়নের এবং বাসাইল সদর ইউনিয়ন কাশিল ইউনিয়নের মোকাবেলা করবে। সেমি ফাইনালে বিজয়ী দুই দলের মধ্যে আগামী ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/একেবি




