
বাসাইল সংবাদ: শনিবার, ১১ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ফুলসজ্জার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো বর। সে উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে লিটন মিয়া (২৮) ।
পরিবার সুত্রে জানা যায়, প্রায় ৮মাস আগে লিটনের সাথে তার খালা’ত বোন সাবিনা আক্তারের (১৯) বিয়ে ঠিক হয়। পরে গতকাল শুক্রবার (১০ মার্চ) বিয়ের কাজ সম্পূর্ণ করে সাবিনা’কে উঠিয়ে আনা হয়। নিয়মানুযায়ী রাতে তাদের ফুলসজ্জায় পাঠানো হয়। রাতের কোন এক সময় লিটন ঘরের বাহিরে যায়। রাতে আর ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর শনিবার (১১ মার্চ) ভোরে বাড়ির পাশের একটি গাছে লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয়দের পরামর্শ অনুযায়ী দুপুরের দিকে লাশ দাফন করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় কোন মামলা করা হয়নি। আত্মহত্যা মামলা ও ময়নাতদন্ত না করে লাশটি দাফন করায় এলাকায় চাঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নুরুল ইসলাম বলেন, এ রকম কোন ঘটনা আমার জানা নেই।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




