
বাসাইলসংবাদ: শনিবার, ০৫ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)র নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সকালে বাসাইল বাসস্ট্যান্ডের মেসার্স আল মদিনা টেড্রার্সে দ্বিবার্ষিক সম্মেলনে হাজী মতিয়ার রহমান গাউসকে সভাপতি ও আশিকুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শামছুন নাহার শবনম, কোষাধ্যক্ষ আবু হানিফ মিয়া, সম্মানিত সদস্য দিলরুবা আক্তার রুবি, নাছরিন পারভীন, শামছুল আলম, আলী আজগর খান, মো. আসাদুর রহমান, মহাদেব সাহা। এই কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়।
এসময় সকল ডিলারের উপস্থিতিতে চলতি ইরি মৌসুমে সুন্দর ও সুষ্ঠুভাবে কৃষকদের মাঝে সার সরবরাহের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়।
বাসাইলসংবাদ/একে




