
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় প্রথম দিনে ৭০জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

শনিবার (২ নভেম্বর) জেএসসি’র বাংলা পরীক্ষায় ১৭৭৮জন ও জেডিসি’র কোরআন মাজিদ পরীক্ষায় ৪০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেএসসিতে ১৮২১ জনের মধ্য ৪৩ ও জেডিসিতে ৪২৭জনের মধ্য ২৭জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান বলেন, ‘উপজেলায় এবার জেএসসিতে দুইটি কেন্দ্র ও দুইটি ভেন্যুতে এবং জেডিসি’র পরীক্ষা একটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সকল পরীক্ষা সুষ্ঠুভাবেই শেষ করতে পারবো।’




