
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ জুন) সকালে উপজেলার কাঁঠালতলী- সৈদামপুর সড়কের দুইপাশে বৃক্ষরোপণ করা হয়।এটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আমিন শরীফ সুপন, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অধ্যাপক তরুণ ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ জানান, টাঙ্গাইলে এই ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে অন্তত পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হবে।
বাসাইলসংবাদ, ০৩ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




