
নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেছেন, শিশুরা খুবই সেন্সেটিভ। যে শিশুদের গরম বা ঠাণ্ডা কাবু করতে পারে না। তারাও কিন্তু এই প্রচণ্ড গরমে কাবু হয়ে গেছে। তাই প্রচণ্ড গরমে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে খেলাধুলার আয়োজন করাটা মোটেও ঠিক হয়নি। রবিবার (৪ জুন) দুপুরে টাঙ্গাইল সদর, ঘাটাইল ও সখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রকল্প হচ্ছে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প’। এরই ধাবাহিকতায় সারাদেশে প্রথম পর্বে ১২৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। বর্তমানে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটি উপজেলাতেই একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
এসময় টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ মে টাঙ্গাইলের কালিহাতীর সহদেবপুর ইউনিয়নের দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া আক্তা মারা যায়। এছাড়া একই দিন টাঙ্গাইল সদর উপজেলার আরও এক শিশু শিক্ষার্থী মাঠে বমি করে অসুস্থ হয়ে পড়ে।
বাসাইলসংবাদ, ০৪ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




