
বাসাইলসংবাদ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি অবৈধ ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি ও কাউলজানীর মহেষখালী এলাকায় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার।
বাসাইলসংবাদ/একেবি




