
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামে ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন এ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (DHAF) উদ্বোধন করা হয়েছে। Prevention is Better Than Cure (প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম) এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার (৫ নভেম্বর) দুপুরে এটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষকশ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমুদিনী ওমেন্স মেডিকেল কলেজের উপাধাক্ষ্য ডা. নিরঞ্জন চন্দ্র বসাক, কমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টও ডা. প্রদীব কুমার রায়, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাফ (উঐঅঋ) ফাউন্ডেননের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. আক্তার জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহা. লোকমান হোসাইন।
ডা. আক্তার জামান বলেন, ‘আমি এই প্রতিষ্ঠান গ্রামবাসীর সেবার জন্য করেছি। গ্রামের মানুষ যাতে সল্পমূল্যে আধুনিক চিকিৎসা এবং মানসম্মত সেবা পান। এই প্রতিষ্ঠান একটি অলাভজনক প্রতিষ্ঠান, এখানে আমার ব্যবসা করার কোন চিন্তা নেই। এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা সল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা এবং দরিদ্রদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।’
বাসাইলসংবাদ, ০৭ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




