
বাসাইলসংবাদ: রবিবার, ৯জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে শেমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) বিকালে উপজেলার জোরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সোনালিয়া রেল গেটম্যান রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শেমা বেগম উপজেলার বাংড়া এলাকার দুদু মিয়ার স্ত্রী।
জানা যায়, বিকালে ওই নারী জোরবাড়ী এলাকায় ট্রেনলাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেনে (৫৫১) কাটা পড়ে তিনি নিহত হন।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লিটন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




