
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়ায় রোববার (১৩ আগস্ট) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন এ্যাওয়ারনেস ফাউন্ডেশন ধাফ (DHAF) এর আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল ক্যাম্পে সার্জারী, নিউরোলজি, ক্যান্সার, গাইনী, মেডিসিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রি চিকিৎসা প্রদান করবেন ৷

যে সকল অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করবেন।তারা হলেন- সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল মুবিন চৌধুরী, নিউরোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আফতার হালিম, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, গাইনী এন্ড অবস্ ডা. তানজিনা আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রায়হান নিজাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রিফাজুল আলম।
সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন-
০১৩১৩-৬০২৪২১, ০১৬২৬-৬০০১০১
উল্লেখ্য , DHAF (ধাফ) ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। যা স্বল্প মূল্যে রোগীদের প্রতিদিন চিকিৎসা সেবাসহ প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অত্যন্ত যত্ন সহকারে রোগীকে সু-পরামর্শ দেওয়া হয়।
বাসাইলসংবাদ, ১২ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




