
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ হাজার ১৬১ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৪৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাইদুল হাসান এবং মেডিকেল অফিসার ডা. নাহিদ খানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রের ক্যাম্পেইনের মাধ্যমে মোট ২৩ হাজার ১৬১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৬৯৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪৬৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বাসাইলসংবাদ, ২৮ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




