
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আতিকুর রহমান (৩২ ) নামের একাধিক মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার ফুলকী ইউনিয়নের ময়থা উত্তর পাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাসাইল থানা পুলিশ।

আতিকুর উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা উত্তরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতিকুর রহমানকে গ্রেফতার করে। এসময় আতিকুর রহমানের নিজ বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাসাইল থানা এবং টাঙ্গাইল সদর থানায় ৭টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামী আতিকুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী বাসাইল থানা এলাকাসহ আশপাশ থানা এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আতিকুর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাসাইল থানা পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি সার্বক্ষণিক জুয়া এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।’
বাসাইলসংবাদ, ২৭ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




