
বাসাইলসংবাদ: বুধবার, ০৭ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে খাদ্যে ভেজালমুক্ত করণের জন্য বণিক সমিতি ও ভোক্তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনামূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (টএউচ), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতা এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ আগস্ট) ও বুধবার (৭ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার,
ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোন্তাছির বিল্লাহ, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় দুইটি ব্যাচে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪০জন করে মোট ৮০জন নারী-পুরুষ অংশ নেন।
বাসাইলসংবাদ/একেবি





