
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চলছে প্রশাসনের ভ্রাম্যমাণ ক্যাম্পেইন। যৌথভাবে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (২৮ মার্চ) উপজেলা সদর, কাঞ্চনপুর, কাশিল বটতলা ও বাথুলীসাদীসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও বাসা বাড়িতে গিয়ে এবং মাইকিং করে সচেতনতামূলক উপদেশ দেয়।


এই পরিস্থিতিেিত বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও বারণ করা হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে করা হয়।

…বাসাইলসংবাদ/২৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




