
নিউজ ডেস্ক : টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শনিবার সকালে র্যাব সদস্যরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পথচারীদের হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করেন। যারা মাক্স ছাড়া চলাফেরা করছিল র্যাব সদস্যরা তাদের মাক্স পরিয়ে দেন। এবং রাস্তায় চলাচলকারী অটোরিকশা ও রিকশায় জীবানুনাশক পানি ছিটিয়ে জীবানুমক্তকরণ করে দেন। এছাড়া মানুষের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষে করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় তা মাইকে প্রচার করছেন।

অপর দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও সেনাবাহিনীর সদস্যরা শহরের প্রধান বাজার পার্কবাজার পরিদর্শন করেন। এ সময় তারা বাজারে নির্দিষ্ট দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণকে সচেতন করেন। এ সময় সেনা সদস্যরা হ্যান্ড মাইকে করোনা প্রতিরোধে করণীয় প্রচার চালান।
…বাসাইলসংবাদ/২৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




