
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দিতে জোড় দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রেজুলেশন করে নেতাকর্মীরা এ সিদ্ধান্ত নেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউয়র রহমান গাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগরে সহ-সভাপতি একে আজাদ খানশুর, রতন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাসাইল-সখীপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোয়াহেরুল ইসলামকে পুনরায় দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।
বাসাইলসংবাদ, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




