
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দুইদিনব্যাপী উত্তরণ মেলায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার ও রবিবার দুইদিনে উপজেলার বিভিন্ন সমিতির ১৫জন নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ঋণ দেওয়া হয়।

জানা যায়, বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে উপজেলা প্রশাসন উত্তরণ মেলার আয়োজন করে। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে দুইদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকেও স্টল নেওয়া হয়। মেলায় উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আক্তার হোসেন মিঞা উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন।
বাসাইলসংবাদ/ ২৯ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




