
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রামে পুকুর খনন করতে গিয়ে বস্তুটি পাওয়া যায়। পুরে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে। এসময় বস্তুটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউটেনগড় গ্রামের আবুল নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন করেন। পুকুরের মাটি স্থানীয় কবির নামে এক ব্যক্তি কিনে নেন। পরে মাটি কাটার সময় কোদালের মাথায় গ্রেনেড সাদৃশ্য বস্তুটি উঠে আসে। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেনেড সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে চিঠির মাধ্যমে জানিয়েছি। তাদের বিশেষজ্ঞ টিম এসে যাছাই-বাচাই করে দেখবে আসলে এটা কি।’
বাসাইলসংবাদ/ ২৯ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




