
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্নাকে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি দেওয়ান লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, মলি আক্তার, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জুবদিল খান প্রমুখ।


বিদায় সংবর্ধনা শেষে নবাগত ইউএনও নূসরাত জাহানকে বরণ করে নেয়া হয়।
বাসাইলসংবাদ/ ২৪ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




