
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নাকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, মলি আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম।
বাসাইলসংবাদ/ ২৪ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




