
বাসাইলসংবাদ: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার (১৫ আগস্ট) সকালে শোক র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আওয়ামীলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, আওয়ামীলীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস। পরে গণ ভোজের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেও দিনটি উদযাপন করা হয়।
দিনের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাসাইলসংবাদ/একে




