
নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ, উপজেলা প্রশিক্ষক রজ্জব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ৬০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে এ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ০১ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




