
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতেও টাঙ্গাইল জেলা বিএনপি এক মত হতে পারেনি। পৃথক পৃথক স্থানে বিএনপির তিন গ্রæপ আলাদা করে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শহরে রেজিস্ট্রিপাড়া এলাকায় একটি কমিনিউটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়, সোনারবাংলা কমিনিউটি সেন্টারে বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন এবং নতুন বাসটার্মিনালে একটি কমিনিউটি সেন্টারে জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নেতৃত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ নিয়ে কর্মীসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

রেজিস্ট্রিপাড়া এলাকায় একটি কমিনিউটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
এদিকে সোনারবাংলা কমিনিউটি সেন্টারে বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের প্রধান অতিথিতে জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের আহবায়ক শাহ আলম মিয়া, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর খালেদা আক্তার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম।
অপরদিকে নতুন বাসটার্মিনালে একটি কমিনিউটি সেন্টারে জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, সাবেক প্রচার সম্পাদক অমল ব্যনার্জী, সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর ইসলাম শফি প্রমুখ।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, সামনে বিএনপির কমিটি হচ্ছে। কমিটির পূর্বে নিজনিজ অবস্থান ধরে রাখতে কেউ কেউ আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। তবে এদের মধ্যে নিস্ক্রিয় নেতা-কর্মীও রয়েছে।
বাসাইলসংবাদ/ ০২ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




