
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অসহায় সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৭ এপ্রিল) বাসাইল উত্তরপাড়া মনিরুল উলূম মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, অসহায় সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সুজন মিয়া, সংগঠনের বাসাইল উপজেলা শাখার সদস্য শাকিল মিয়া, শরিফ খান, সুমন মিয়া, শিমুল মিয়া, ফজলে রাব্বি, আশরাফ ফারুক সম্পদ, শরিফ সিকদার, সোহাগ মিয়া, সৌরভ মিয়া, রাসেল মিয়া, শাওন খান, তারেক খান, হৃদয় মিয়া, কালিহাতী টিম প্রধান আব্দুল কাদের সিকদার, ঘাটাইল টিম প্রধান মাশরাফি কাইফ, সখীপুর টিম প্রধান সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৭ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




