
নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে আসন্ন ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এবার টাঙ্গাইলের বাসাইলে মাথা গোঁজার ঠাঁই ঘর পাচ্ছেন ৩০ পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘর ও জমির কাগজ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে বাসাইল উপজেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উৎসবমূখর পরিবেশে উপজেলার ভূমিহীনদের মাঝে নতুন ঘর ও জমির দলিল প্রদান করেন। এ সময় স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাওয়ায় ভূমি ও গৃহহীনদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারলী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং স্বপ্নের ঠিকানা প্রাপ্ত সুবিধাভোগিরা।
বাসাইলসংবাদ/ ২৬ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




