
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদাজান এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার আদাজান এলাকায় একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। পরে তথ্য পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ( সংশোধিত, ২০২৩) মোতাবেক ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।
বাসাইলসংবাদ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






