
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যা কবলিত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে অন্যান্যে’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালী খাতুন, টাঙ্গাইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল বাছেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




